সর্বশেষ

বাংলাদেশ পুলিশ

র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সিআইডির নতুন প্রধান হলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

বগুড়ায় বালু ব্যবসায়ীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামে আতিকুর রহমান সাগর মন্ডল নামে এক বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কয়েকজন ব্যক্তি তাকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে পরিবার।

কুষ্টিয়ায় মেসে আটকে তরুণীকে ৪ দিন ধরে ধর্ষণ, আটক ১

কুষ্টিয়া শহরের একটি মেসে ‘প্রেমের ফাঁদে ফেলে’ ডেকে নিয়ে এক তরুণীকে চার দিন আটকে রেখে নির্যাতনের ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি মেস থেকে কৌশলে পালিয়ে আসার পর ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষমতায় যেই থাকুক, পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে: সারজিস

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে রাজনৈতিক স্বার্থে পুলিশকে অপব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও সম্মান ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারোপ করেন।